🌿 সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা! ২০০০ টাকার বেশি অর্ডারে ফ্রি ডেলিভারি!
আইনি ও নীতিমালা

ব্যবহারের সাধারণ শর্তাবলী (Terms & Conditions)

সর্বশেষ সংশোধিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬

১. ভূমিকা ও সেবা গ্রহণ বিশুদ্ধ ছোঁয়া (bisudhoshowa.com) ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে আপনি এই প্ল্যাটফর্মের যাবতীয় নিয়ম ও শর্তাবলীতে সম্মত হচ্ছেন। আমরা প্রাকৃতিক ও অর্গানিক খাদ্যপণ্য প্রস্তুত ও সরবরাহ করি। ২. পণ্যের গুণগত মান ও মূল্য আমাদের প্রদর্শিত প্রতিটি পণ্যের মূল্য টাকায় (BDT) নির্ধারিত। কোনো প্রকার নোটিশ ছাড়াই কাঁচামালের বাজারমূল্যের ওপর ভিত্তি করে পণ্যের দাম পরিবর্তনের অধিকার বিশুদ্ধ ছোঁয়া সংরক্ষণ করে। তবে অর্ডার কনফার্ম হওয়ার পর কোনো অতিরিক্ত মূল্য দাবি করা হবে না। ৩. অর্ডার ও ক্যান্সেলেশন অর্ডার করার পর আমাদের প্রতিনিধি ফোন করে অর্ডার কনফার্ম করবেন। কাস্টমার কুরিয়ারে হস্তান্তরের পূর্বে যেকোনো সময় অর্ডার বাতিল করতে পারেন। তবে পণ্য কুরিয়ারে বুকিং হয়ে গেলে অনাকাঙ্ক্ষিত কোনো কারণ ছাড়া অর্ডার বাতিল গ্রহণযোগ্য নয়। ৪. পেমেন্ট ও ডেলিভারি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি (পণ্য হাতে পেয়ে টাকা দেওয়া) এবং অনুমোদিত বিকাশ/নগদ পেমেন্ট গ্রহণ করি। ডেলিভারিম্যানের সামনে পণ্য চেক করে নেওয়া গ্রাহকের দায়িত্ব।